মিছিলের অনুমতি মিলল না গেরুয়া শিবিরের
দি নিউজ লায়নঃ মিছিলের অনুমতি মিলল না গেরুয়া শিবিরের। ইমেল করে কলকাতা পুলিশের তরফে গেরুয়া শিবিরকে জানান হল একথা। রবিবার কলকাতার রেড রোডের নেতাজি মূর্তি থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি পর্যন্ত মিছিলের পরিকল্পনা রয়েছে রাজ্য বিজেপির। যে মিছিলে থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতেরও।
তবে তার আগেই মিছিলের অনুমতি দেওয়া যাবে না বলে গেরুয়া শিবিরকে জানিয়ে দিল কলকাতা পুলিশ । কারণ, প্রথমত ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকে। দ্বিতীয়ত, রাজ্যে অতিমারি নিয়মবিধি লাঘু থাকায় এই অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন কলকাতা পুলিশ। এমনকী নির্দেশ না মানলে মহামারি আইনে মামলা রুজু করা হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়। তবে মিছিল করার সিদ্ধান্তে অনড় রাজ্য বিজেপি নেতৃত্ব। পুলিসের অনুমতি ছাড়াই মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

Post a Comment